ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:৩১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
  • / ১০০২ বার পঠিত

অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। ৯৫ রানের জবাবে খেলতে নেমে ৯ বল হাতে রেখেই জয় পায় সুমাইয়া আক্তারের দল।

আজ বুধবার (২৪ জানুয়ারি) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে মাত্র ৯৫ রানেই গুটিয়ে যায় লঙ্কান মেয়েরা। জবাবে ব্যাটিংয়ে নেমে হেসেখেলে জয় তুলে নেই লাল সবুজের প্রতিনিধিরা।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বেশ সাবলীল ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। ওপেনার সুমাইয়া আক্তার সুবর্নার ব্যাট থেকে আসে ১৪ রান।

এ ছাড়া তিনে নামা মোসাম্মৎ ইভার ব্যাট থেকে আসে ৩৫ বলে ২৭ রানের কার্যকরী ইনিংস। ২৯ বলে ২৭ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আফিয়া আসিমা ইরা। শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট নেন শাশিনি গিমহানি ওয়েজেয়ারত্না।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি লঙ্কান ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৫ রানের সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় তারা। দলটির পক্ষে সর্বোচ্চ ২১ রান করে রাশমি নেথরানজালি। বাংলাদেশের পক্ষে রাবেয়া এবং নিশি তিনটি করে উইকেট লাভ করেন।

৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট নেয়া রাবেয়া হয়েছেন ম্যাচসেরা।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়

আপডেটঃ ০৬:৩১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪