পিসিবির অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে শাহ খারওয়ার
- আপডেটঃ ০৬:১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
- / ৯৮৬ বার পঠিত
জাকা আশরাফ পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন গতকালই। একদিন পার হতে না হতেই অন্তবর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শাহ খাওয়ারকে। যিনি বর্তমানে বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছিলেন।
নতুন কমিটি গঠনের আগ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। পিসিবির আসন্ন নির্বাচন সুষ্ঠু উপায়ে হচ্ছে কিনা সেটাও তদারকি করবেন তিনি। নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি আসন্ন নির্বাচনের দিকেই বেশি নজর দেওয়াই তার প্রধান কাজ।
শাহ খাওয়ার পাকিস্তান ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচন পর্যন্ত অন্তর্বর্তী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
পিসিবি প্রধানের বর্তমান মনোনীত প্রার্থী মহসিন নকভি গভর্নিং বোর্ডের সদস্য হিসেবে কাজ করছেন। শিগগিরই বোর্ড অব গভর্নর গঠনের ঘোষণা দেওয়া হবে।
পিসিবির অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর শাহ খাওয়ার বলেন, ‘আমার ওপর আস্থা রাখায় পিসিবির পৃষ্ঠপোষক আনোয়ার-উল-হক কাকারকে ধন্যবাদ জানাতে চাই। আমার প্রাথমিক দায়িত্ব হবে পিসিবি চেয়ারম্যানের নির্বাচন অবাধ ও স্বচ্ছভাবে করা।
শাহ খাওয়ার এখন পিসিবি নির্বাচন তদারকি করবেন। নকভি চেয়ারম্যান পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং নির্বাচিত হলে তিন বছরের জন্য নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এক মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা রয়েছে।










