ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৫ ডিগ্রি

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১১:১৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
  • / ৯৩২ বার পঠিত

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় হিমালয়ের পাদদেশে হওয়ায় বইছে শীতের আমেজ। কয়েক দিন ধরে শৈত্যপ্রবাহ বইতে শুরু করে জেলাজুড়ে।একদিন পর ফের উত্তরের সীমান্তঘেঁষা জেলা পঞ্চগড়ের তাপমাত্রা নেমেছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে গত শুক্রবার এই জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ রোববার (২৮ জানুয়ারি) পঞ্চগড়ের আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, ভোর ৬টায় জেলায় ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এটিই চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এর সঙ্গে তীব্র শৈত্যপ্রবাহও বইছে এ জেলায়।

সপ্তাহজুড়ে পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় ৬ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই অতিভারি কুয়াশায় ঢেকে যায় পুরো জেলা। বিশেষ করে নদী অববাহিকা ও সড়কগুলোয় যান চলাচল ব্যাহত হয়। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা যায়।

এদিকে শীতের কারণে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। কাজ-কমে যাওয়ায় দিন কাটছে অভাব-অনটনের ভেতর। প্রয়াজনের বাইরে শহরের অভিজাত মানুষ ঘর থেকে বের না হলেও জীবিকার তাগিদে নিম্নআয়ের মানুষের শীত উপেক্ষা করেই কাজে যেতে হচ্ছে।

শীতের কারণে পাল্লা দিয়ে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগ। এসব রোগে আক্রান্ত হয়ে জেলা ও উপজেলার হাসপাতালগুলোর আউটডোরে চিকিৎসা নিচ্ছেন লোকজন। রোজগার কমে যাওয়ায় অনেকে টাকার অভাবে ওষুধপত্র কিনতে পারছেন না।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৫ ডিগ্রি

আপডেটঃ ১১:১৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪