ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পিআইবির মাস্টার্স প্রথম ব্যাচের সেন্টমার্টিনে শিক্ষাসফর সম্পন্ন

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৭:৪৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
  • / ১১৪৭ বার পঠিত

প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এর গণমাধ্যম ও সাংবাদিকতার মাস্টার্স কোর্সের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা সম্পন্ন করলো তাদের শিক্ষাসফর। গত ২০ জানুয়ারি রাতে পিআইবি ক্যাম্পাস ঢাকা থেকে প্রবালদ্বীপে সৌন্দর্যের লীলাভূমি সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে তারা। এতে অংশ নেয় কোর্স সমন্বয়কসহ ৩২ জন শিক্ষার্থী।

এ প্রসঙ্গে পিআইবির মহা পরিচালক জাফর ওয়াজেদ বলেন, শিক্ষার পূর্ণতা লাভ, স্মার্ট সৃজনশীলতা ও মেধার বিকাশে সাহায্য-সহযোগিতা ও সম্প্রীতির মনোভাব গড়তে, দেশপ্রেমের উন্মেষে ঘটাতে শারীরিক ও মানসিক প্রশান্তি সবোর্পরি, শিক্ষার বাস্তব অভিজ্ঞতা অর্জনে এই শিক্ষাসফর।

পিআইবির সহকারী অধ্যাপক ও কোর্স সমন্বয়ক পঙ্কজ কর্মকার জানান, পরিবেশ জীব বৈচিত্র্য, পর্যটন সম্ভাবনা, সাগর পাড়ের জীবন যুদ্ধ, ভূ-রাজনীতিসহ প্রতিবেদন তৈরি করার মতো অসংখ্য টপিকস রয়েছে সেন্টমার্টিনে। আর সেখানে যাওয়ার পথও বহুমাত্রিক। জ্ঞান আহরণে প্রথম ব্যাচের এ শিক্ষাসফর পরের ব্যাচের শিক্ষার্থীদের দারুণভাবে প্রভাবিত করবে বলে আমার বিশ্বাস।

উল্লেখ্য, পিআইবিতে শর্ট কোর্স, ডিপ্লোমা, প্রফেশনাল কোর্সসহ গণমাধ্যম ও সাংবাদিকতায় মাস্টার্স কোর্সও চালু রয়েছে। বাংলাদেশের সাংবাদিকতা, গণমাধ্যম ও উন্নয়ন যোগাযোগ সংক্রান্ত প্রশিক্ষণ, গবেষণা ও প্রকাশনা নিয়ে কাজ করে গত ৫ দশক ধরে সহায়ক ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

পিআইবির মাস্টার্স প্রথম ব্যাচের সেন্টমার্টিনে শিক্ষাসফর সম্পন্ন

আপডেটঃ ০৭:৪৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪