ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা, যাদের দায়ী করলেন বাইডেন

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৩:৫৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
  • / ৯২১ বার পঠিত

জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। এতে অন্তত তিনজন মার্কিন সেনা নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সিইএনটিসিওএম) আজ রোববার এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলে ওই ঘাঁটিতে ড্রোন হামলার এ ঘটনা ঘটে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, ‘ইরান-সমর্থিত জঙ্গিগোষ্ঠীগুলো’ এই হামলা চালিয়েছে।

তিনি বলেন, আমরা এই সন্ত্রাসবাদের হিসাব রাখব এবং কোনো সন্দেহ নেই যে এই হামলার প্রতিশোধ নেব।

অন্যদিকে রিপাবলিকান সিনেটর টম কটন বলেছেন, এই হামলার একমাত্র উত্তর হতে হবে ইরানের জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ধ্বংসাত্মক সামরিক প্রতিশোধ।

জর্ডান তার একটি সামরিক সাইটে এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে নিন্দা করে বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সীমান্ত প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে সহযোগিতা করছে।

এর আগে জর্ডানের একজন সরকারি মুখপাত্র দাবি করেন, হামলাটি জর্ডানের মাটিতে নয় বরং সীমান্তের ওপারে সিরিয়ায় একটি মার্কিন ঘাঁটিতে হয়েছে।

জো বাইডেন বলেন, ‘এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এ হামলার পেছনে যারা রয়েছে, তাদের সবাইকে আমরা সময়মতো আমাদের পছন্দমতো কায়দায় জবাবদিহির আওতায় আনব।’

নিহত সেনাসদস্যদের জন্য শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা, যাদের দায়ী করলেন বাইডেন

আপডেটঃ ০৩:৫৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪