ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফের পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৪৩:০১ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১০৫১ বার পঠিত

দুই দিন পর ফের তাপমাত্রা নামল ৮ এর ঘরে। এতে করে মৃদু শৈত্যপ্রবাহের কবলে উত্তরের হিমাঞ্চল জেলা পঞ্চগড়। শনিবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সকালে তাপমাত্রা রেকর্ডের তথ্যটি জানান জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোরেই জেগে উঠছে রুপালী সূর্য। সময় বাড়তে থাকলে রোদ ঝলমলে হয়ে ওঠে দিন। মৃদু শৈত্যপ্রবাহ বইলেও সকালে সূর্য দেখা দেওয়ায় স্বস্তি ফিরেছে জনজীবনে। সকাল থেকেই বিভিন্ন শ্রমজীবীদের মাঝে কর্মচঞ্চল্যতা দেখা গেছে।

তবে শীতের কারণে পাল্লা দিয়ে বেড়েছে নিউমোনিয়া, অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগ। এসব রোগে আক্রান্ত হয়ে জেলা ও উপজেলার হাসপাতালগুলোর আউটডোরে চিকিৎসা নিচ্ছেন লোকজন। শীত দুর্ভোগের কারণে কামাই-রোজগার কমে যাওয়ায় অনেকে শীতজনিত রোগ বেড়ে যাওয়ায় টাকার অভাবে ওষুধপত্র কিনতে পারছেন না অনেকে।

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষণাগারের ভারপ্রাপ্ত এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, গতকালের পর আবার তাপমাত্রা নিম্নমুখী হয়েছে। দুইদিন ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের পর শনিবার ভোর ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মাঘ মাস পর্যন্ত তাপমাত্রা উঠানামা করতে পারে বলে জানান তিনি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ফের পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি

আপডেটঃ ১২:৪৩:০১ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪