ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদিন আবহাওয়া যেমন থাকবে

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১০৬০ বার পঠিত

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। এ ছাড়া রাতে দুই বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) এর আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশে সোমবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়া রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এর ফলে শীতের অনুভূতি কিছুটা কমবে। পাশাপাশি রাতে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এ সময় বজ্রপাতও হতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, সোমবার দেশের আকাশে মেঘ থাকবে। সে কারণে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, রোববার দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৯ ডিগ্রি, কুড়িগ্রামের রাজারহাটে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাগেরহাটের মোংলায় ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

সারাদিন আবহাওয়া যেমন থাকবে

আপডেটঃ ১২:০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪