ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা, ফেরত পাঠিয়েছে বিজিবি

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:৪৬:০০ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৯১৯ বার পঠিত

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে একটি রোহিঙ্গা পরিবারের ৫ সদস্যকে বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া পয়েন্টে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করে। পরে তাদের ফেরত পাঠিয়েছে বিজিবি।

অনুপ্রবেশের চেষ্টাকারী মিয়ানমারের নাগরিকরা হলেন, মংডু জেলার ভৌগনী গ্রামের হোসেন আলীর ছেলে মো. রহমত উল্লাহ (৩০), তার স্ত্রী সাজেদা (২৫), ছেলে হায়াতুন নূর (৫), জোনাইদ (৩) ও মেয়ে আমাতনুর (দেড় বছর)।

বিষয়টি নিশ্চিত করেছেন, টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ।

তিনি বলেন, হোয়াইক্যং উলুবনিয়া পয়েন্ট দিয়ে এক রোহিঙ্গা পরিবার অনুপ্রবেশের চেষ্টা করেছিল। পরে বিজিবি তাদের পুশব্যাক করে। সীমান্ত দিয়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা, ফেরত পাঠিয়েছে বিজিবি

আপডেটঃ ০৫:৪৬:০০ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪