ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে বিআরটিসি বাসচাপায় নিহত ৪

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৯৬৮ বার পঠিত

দিনাজপুরের চিরিরবন্দরে একটি বিআরটিসি বাসের চাপায় চার ভ্যানযাত্রী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার রানীরবন্দর বাজারে এই দুর্ঘটনা ঘটে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, বিআরটিসির যাত্রীবাহী ওই বাসটি রংপুর থেকে দিনাজপুরে যাচ্ছিল। পথে উপজেলার রানীবন্দর বাজারে বিপরীতমুখী একটি ভ্যানকে ওই বাসটি চাপা দিলে ঘটনাস্থলেই চার ভ্যানযাত্রীর মৃত্যু হয়। এসময় সামনে দাঁড়িয়ে থাকা আরও একটি ভ্যান ওই বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়।

নিহতদের মরদেহ উদ্ধার করে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

দিনাজপুরে বিআরটিসি বাসচাপায় নিহত ৪

আপডেটঃ ১২:০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪