ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে বেস্ট হোল্ডিংসের লেনদেন শুরু

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:৫০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৯৭১ বার পঠিত

বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করা বেস্ট হোল্ডিংস লিমিটেডের লেনদেন শুরু হচ্ছে আজ।

দেশের দুই স্টক এক্সচেঞ্জে ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি হিসেবে ‘‌এন’ ক্যাটাগরিতে লেনদেন হবে কোম্পানিটির শেয়ার। ডিএসই সূত্রে ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বছরের ২০-২৩ নভেম্বর বেস্ট হোল্ডিংসের শেয়ারের কাট অব প্রাইস (প্রান্তসীমা মূল্য) নির্ধারণে ইলেকট্রনিক বিডিং অনুষ্ঠিত হয়। বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীরা (ইআই) কোম্পানিটির শেয়ারের কাট অব প্রাইস ৩৫ টাকা নির্ধারণ করেছেন। কাট অব প্রাইসের তুলনায় ৩০ শতাংশ কমে অর্থাৎ ২৪ টাকায় কোম্পানিটির শেয়ার পেয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা।

এর আগে গত বছরের ১০ অক্টোবর বিএসইসি ৮৮৫তম সভায় বেস্ট হোল্ডিংসকে বুক বিল্ডিং পদ্ধতির আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৩৫০ কোটি টাকার মূলধন উত্তোলনের অনুমোদন দেয়া হয়।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

আজ থেকে বেস্ট হোল্ডিংসের লেনদেন শুরু

আপডেটঃ ০৬:৫০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪