ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রোজার আগেই আসছে ৩৩৩ হটলাইন

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:৩৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১০৮৬ বার পঠিত

বাজারে জিনিসপত্রের দাম বেশি নিলে ‘৩৩৩’ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন ভোক্তারা। রমজান সামনে রেখে এ সেবা চালু করার কথা জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

আজ রোববার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে বক্তৃতাকালে এ কথা জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বাজার ব্যবস্থাপনা সংস্কারের চেষ্টা করছে সরকার; দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্স কাজ করছে। প্রত্যেকটি পণ্যের দাম জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মাধ্যমে মনিটর করা হচ্ছে।

রমজানের আগে ৩৩৩ হটলাইন চালু হবে জানিয়ে টিটু বলেন, ‘খাদ্য ও কৃষিপণ্য যৌক্তিক দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হলে যে কেউ হটলাইনে ফোন দিতে পারবেন। আমরা ব্যবস্থা নিব।’

বাজারে কোনো পণ্যের অভাব নেই বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ভোক্তার কাছে পণ্য পৌঁছে দিতে পারলে অবৈধ মজুতদাররা সুবিধা করতে পারবে না।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, এবার রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে স্বাভাবিক আইন প্রয়োগ করেই বাজার মনিটরিং জোরদার করা হবে। প্রয়োজন হলে জরুরি আইন প্রয়োগ করা হবে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

রোজার আগেই আসছে ৩৩৩ হটলাইন

আপডেটঃ ০৬:৩৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪