তাপমাত্রা নিয়ে যা জানালেন আবহাওয়া অফিস
- আপডেটঃ ১২:৩৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- / ৯৭১ বার পঠিত
সারা দেশেই কমতে শুরু করেছে শীতের তীব্রতা। বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহও প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে দুই-একদিনের মধ্যেই। একইসঙ্গে শীত নিয়েও সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রকাশিত আবহাওয়া বার্তায় সারা দেশের অবস্থা পর্যালোচনায় বলা হয়েছে, তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তবে বৃষ্টিপাতের প্রবণতার কথাও বলা হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এতে আরও জানানো হয়, এই ৬ ঘণ্টায় ঢাকা ও পাশ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামন্য বাড়তে পারে।
সোমবার সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।










