ঢাকা
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
২৫ ডিসেম্বর দেশে ফিরব ইনশাআল্লাহ : তারেক রহমান
হাদিকে হত্যাচেষ্টা, ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর
ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০
খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন: বিএনপি ভাইস চেয়ারম্যান
এক ঘণ্টা পর মেট্রোরেল চলাচল শুরু
অনলাইন নিউজ ডেস্ক
- আপডেটঃ ০৫:৩৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ৮৯৪ বার পঠিত
ঢাকার মেট্রোরেল পুরোপুরি বিদ্যুৎ চালিত। ঝুলন্ত তারের সঙ্গে ট্রেনের সংযোগের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন হয়। এই ব্যবস্থায় ফানুস, ঘুড়ি, কাপড় কিংবা এ জাতীয় বস্তু আটকে গেলে বিদ্যুৎ পরিবহন বাধাগ্রস্ত হয়, যা থেকে মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটাতে পারে।
আজ সকালে দেশের প্রথম মেট্রোরেলের চলাচল আটকে দিয়েছিল খ্রিষ্টীয় বর্ষবরণে শনিবার দিবাগত রাতে ওড়ানো ফানুস।
এর আগে দুপুরে মতিঝিল-উত্তরামুখী মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়। এ সময় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। অনেকেই মেট্রোরেল স্টেশন থেকে নেমে রিকশায়, বাস কিংবা পায়ে হেঁটে গন্তব্যে যান। জরুরি কাজে হাতে কম সময় নিয়ে যারা বের হয়েছিলেন তারা পড়েন চরম বিপদে।
যাত্রীরা বলেন, এমন অপ্রীতিকর ভোগান্তি রোধে প্রয়োজন মেট্রোরেল লাইনের আশপাশের ভবন থেকে ঘুড়ি উড়ানো বন্ধ করা। এ ছাড়া এ বিষয়ে কড়াকড়ি আইন করাও এখন জরুরি।










