ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিওভুক্ত ৫ লক্ষাধিক বেসরকারি শিক্ষক-কর্মচারীর জন্য বড় সুখবর

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:৪০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১০৭৬ বার পঠিত

এমপিওভুক্ত ৫ লক্ষাধিক বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের ৬ মাসের মধ্যে রিটায়ারমেন্ট বেনিফিট প্রদানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) নাইমা হায়দার এবং বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।

হাইকোর্ট বলেন, এটা চিরন্তন সত্য যে শিক্ষকদের অবসরের সুবিধা পেতে বছরের পর বছর ঘুরতে হয়। এই হয়রানি থেকে তারা কোনোভাবেই পার পান না। অবসরভাতা পাওয়ার জন্য শিক্ষকরা বছরের পর বছর দ্বারে দ্বারে ঘুরতে পারেন না।

এর আগে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের বেতনের ৬ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ কর্তনের বিপরীতে, বাড়তি আর্থিক সুবিধা কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

গত সোমবার সেই রুলের শুনানি শেষে বৃহস্পতিবার রায়ের দিন ধার্য ছিল। আদালতে শিক্ষকদের করা রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

এমপিওভুক্ত ৫ লক্ষাধিক বেসরকারি শিক্ষক-কর্মচারীর জন্য বড় সুখবর

আপডেটঃ ০১:৪০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪