ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক বাজারে আবার বেড়েছে স্বর্ণের দাম

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:৩২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৯৭২ বার পঠিত

মার্কিন ডলারের মান কমেছে। তাই আন্তর্জাতিক বাজারে আবার বেড়েছে স্বর্ণের দাম।

আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছে সোনার মূল্য।

মিডল ইস্ট ইকোনমির প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ ফেব্রুয়ারির পর সোনার দাম বেড়েছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২০২৬ ডলার ৭ সেন্টে।

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, এখন স্বর্ণের বিশ্ববাজারে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। সুদের হার কমাতে বিলম্ব করছে ফেড। আবার ভূরাজনৈতিক উদ্বেগ কমছে না। ফলে নিরাপদ আশ্রয় ধাতুটির দর বাড়ছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

আন্তর্জাতিক বাজারে আবার বেড়েছে স্বর্ণের দাম

আপডেটঃ ০৫:৩২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪