ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়তে পারে তাপমাত্রা, ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:৩৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৯৪৩ বার পঠিত

রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসময় দিন-রাতের তাপমাত্রা বাড়বে বলেও জানানো হয়েছে।

আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দেয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।এসময় দিন-রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বৃদ্ধিরও আভাস দেয়া হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

আগামীকাল রোববার (২৫ ফেব্রুয়ারি) দেশের রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসময় তাপমাত্রা কমতে পারে বলে জানানো হয়েছে।আর সোমবার (২৬ ফেব্রুয়ারি) আকাশ মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

বাড়তে পারে তাপমাত্রা, ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

আপডেটঃ ০১:৩৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪