ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার যে সব এলাকায় কাল গ্যাস থাকবে না

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:১১:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৯০৪ বার পঠিত

রাজধানীর কয়েকটি এলাকায় কাল মঙ্গলবার তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ও আশপাশের জেলায় গ্যাস সরবরাহকারী সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণকাজের জন্য মঙ্গলবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।কাল ঢাকার যেসব এলাকায় তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, সেগুলো হলো মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরেরবাগ, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড-সংশ্লিষ্ট এলাকা)।

তিতাস বলেছে, এই এলাকাগুলোর সব শ্রেণির গ্রাহকের জন্যই কাল গ্যাস সরবরাহ তিন ঘণ্টা বন্ধ থাকবে। একই সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।গ্যাস গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

গ্যাস পাইপলাইন সংস্কারে নিয়মিত কাজ করছে তিতাস। এ জন্য তিতাসকে মাঝেমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন এলাকার গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ঢাকার যে সব এলাকায় কাল গ্যাস থাকবে না

আপডেটঃ ০৫:১১:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪