ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী মুখ্যমন্ত্রী হলেন মরিয়ম নওয়াজ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:৩৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৯৯২ বার পঠিত

পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির মুসলিম লিগের (নওয়াজ) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও দলটির প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ।

আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।

পাকিস্তানের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে পাঞ্জাব প্রদেশের প্রায় ১২ কোটি ৭০ লাখ মানুষের দায়িত্ব কাঁধে তুলে নিলেন নওয়াজ কন্যা মরিয়ম নওয়াজ। দায়িত্ব নিয়ে লাহোরে দেয়া ভাষণে মরিয়ম তার নেতৃত্বে পাঞ্জাব প্রদেশে নতুন যুগের সূচনা হবে বলে আশা ব্যক্ত করেছেন।

মরিয়মের জন্ম লাহোরে ১৯৭৩ সালে। তিনি বিদ্যালয় জীবন কাটান লাহোরের নামকরা স্কুল ‘কনভেন্ট অব জেসাস এন্ড ম্যারি স্কুলে। ছোটবেলা থেকেই চিকিৎসক হবার ইচ্ছা ছিলো। আর তাই তিনি লাহোরের কিং এডওয়ার্ড মেডিক্যাল কলেজে ভর্তিও হয়েছিলেন কিন্তু ওখানে তার মন টেকেনি। পরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি নেন। এরপর পিএইচডিও করেন পাকিস্তানে মৌলবাদী কার্যক্রম নিয়ে।

বাবা নওয়াজ শরীফের হাত ধরেই রাজনীতিতে পদার্পণ, ২০১১ সালের নভেম্বরে। এ সময় এক টুইটবার্তায় মরিয়ম লেখেন, দলের সাইবার সেলের দেখভাল করতে তিনি শুধু নওয়াজ শরীফকে সহায়তা করছেন। সক্রিয় রাজনীতি বা নির্বাচনে অংশ নেয়ার কোনো ইচ্ছা তার নেই।

২০১৩ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে নওয়াজ শরীফের নির্বাচনী প্রচারণার দায়িত্ব নেন তিনি। মরিয়ম সক্রিয়ভাবে রাজনীতি শুরু করেন ২০১৭ সালে, যখন নওয়াজ শরীফ পানামা পেপারস মামলায় অভিযুক্ত হন। ২০১৮ সালের জুনে সাধারণ নির্বাচনে লাহোর থেকে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ-এর টিকেট পেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু এর এক মাস পরেই দুর্নীতি মামলায় তিনি ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। রাজনীতি থেকে নিষিদ্ধ হন ১০ বছরের জন্য।

৮ ফেব্রুয়ারির নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদের দু’টি আসন থেকে জয়লাভ করেন মরিয়ম নওয়াজ। কেন্দ্র ও প্রদেশগুলোয় জোট সরকার গঠন নিয়ে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পিএমএল–এনের টানা কয়েক দিনের আলোচনার পর সমঝোতা হয়। এরপর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে পিএমএল-এন থেকে মরিয়মকে মনোনয়ন দেওয়া হয়।

দেশটির প্রথম নারী মুখ্যমন্ত্রী হওয়ার এ সম্মান দেশের প্রতিটি মা, মেয়ে ও বোনকে উৎসর্গ করতে চান মরিয়ম নওয়াজ।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে দেওয়া প্রথম ভাষণে মরিয়ম বলেন, ‘রাজনীতিক হিসেবে যাত্রাপথে আমি গ্রেফতার হয়েছি। আমার বাবা গ্রেফতার হয়েছেন। আমি মাকে হারিয়েছি। তবে এরপরও আমার মধ্যে প্রতিশোধের কোনো মনোভাব নেই।’

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী মুখ্যমন্ত্রী হলেন মরিয়ম নওয়াজ

আপডেটঃ ০৫:৩৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪