রংপুরে তথ্য অধিকার আইন বিষয়ে সচেতনতামূলক সেমিনার: বিএসইসি
- আপডেটঃ ০৬:০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ৯০৩ বার পঠিত
শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তথ্য অধিকার আইন ও এর সঙ্গে সম্পর্কিত নানা বিষয়ে সচেতন ও অবহিত করার লক্ষ্যে গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে রংপুরের শেয়ারবাজার অংশীজনদের নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
‘পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন অ্যাক্ট, রুলস অ্যান্ড গাইডলাইনস অব রাইটস টু ইনফরমেশন’ শীর্ষক ওই সেমিনার রংপুরে পর্যটন মোটেলে বেলা সাড়ে ১১টায় শুরু হয়। সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিএসইসি কমিশনার ড. রুমানা ইসলাম কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন। এরপর বিএসইসির অর্ডিন্যান্স, আইন ও বিধিমালার প্রেক্ষাপটে তথ্যের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপস্থাপন করেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।
পরে বিএসইসির উপপরিচালক জিয়াউর রহমান তথ্য অধিকার বাস্তবায়নে তথ্য অধিকার আইন, বিধি ও গাইডলাইন উপস্থাপন করেন। এছাড়া বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজম সেমিনারে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশে সমাপনী বক্তব্য রাখেন।










