ঢাকা
,
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
২৫ ডিসেম্বর দেশে ফিরব ইনশাআল্লাহ : তারেক রহমান
হাদিকে হত্যাচেষ্টা, ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর
ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০
খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন: বিএনপি ভাইস চেয়ারম্যান
সিটি ব্যাংক বন্ডের ১০ শতাংশ কুপন রেট
অনলাইন নিউজ ডেস্ক
- আপডেটঃ ০৫:৩৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ৯৬১ বার পঠিত
আগামী ১ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত অর্ধবার্ষিক সময়ের জন্য ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এটি ঘোষণা করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর থেকে ২৯ ফেব্রুয়ারি অর্ধবার্ষিক সময়ের জন্য ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করা হয়েছিল। ২০২২ সালের ২০ জুন ডিএসইতে তালিকাভুক্ত হয় সিটি ব্যাংক লিমিটেডের ৪০০ কোটি টাকার এ পারপেচুয়াল বন্ড।
২০২০ সালের ২৩ জুন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭২৯তম কমিশন সভায় এ বন্ডের অনুমোদন দেয়া হয়। এর আগে এ বন্ড ইস্যুর প্রস্তাবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেয় সিটি ব্যাংক।
ট্যাগঃ
ঢাকা স্টক এক্সচেঞ্জ বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সিটি ব্যাংক বন্ডের ১০ শতাংশ কুপন রেট সিটি ব্যাংক লিমিটেড










