ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিপিএলের মাঝপথে দল পরিবর্তন সাকিবের

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:৩১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১০৫৫ বার পঠিত

রাজনীতি থেকে খেলার মাঠ, প্রতিটি জায়গায়ই যেন সাকিব আলোচনায়। তারপরেও দেশের সেরা ক্রিকেটার তিনি।

বিপিএলে বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশসেরা এই অলরাউন্ডার নামবেন কোয়ালিফায়ার ম্যাচে। যেখানে হারলেই বাদ যাবে তার দল রংপুর রাইডার্স। কিন্তু এর মাঝেই নিজের দলবদল সেরে নিয়েছেন সাকিব।

বিপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ের এই গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগে এদিন বিকেলে দল পাল্টে মোহামেডান ছেড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে যোগ দেন সাকিব।বিকেল সাড়ে ৩টায় অনলাইনে ঢাকা লিগের দল বদলের আনুষ্ঠানিকতা সারেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সিসিডিএম সম্পাদক আলী হোসেন, সাকিব ছাড়া আর কোনো বড় তারকা আজ বুধবার দলবদলের প্রথম দিন অংশ নেননি।

ধারণা করা হচ্ছে, সশরীরে উপস্থিত হয়ে বা অনলাইনে আগামীকাল বৃহস্পতিবার শেষ দিনে ঢাকা প্রিমিয়ার লিগের দল বদলে অংশ নেবেন তারকারা।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

বিপিএলের মাঝপথে দল পরিবর্তন সাকিবের

আপডেটঃ ০৬:৩১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪