ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে চিনির মিলে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:৪৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
  • / ১১১৩ বার পঠিত

চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম চিনি মিলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট।

আজ সোমবার (৪ মার্চ) বিকাল পৌনে চারটার দিকে কর্ণফুলী থানাধীন ইছানগর এলাকার চিনি মিলটির গোডাউনে আগুন লাগে।

এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শোয়াইব হোসেন মুন্সি গণমাধ্যমকে বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এখনো জানা যায়নি। তদন্ত রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন এখনও কাজ করছেন।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাও জানা যায়নি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

চট্টগ্রামে চিনির মিলে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

আপডেটঃ ০৬:৪৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪