বিশ্বের সবচেয়ে ধনীদের শীর্ষে জেফ বেজোস
- আপডেটঃ ০৫:১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
- / ৯৬৯ বার পঠিত
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় মাত্র ৯ মাসের ব্যবধানে শীর্ষ অবস্থান হারিয়েছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও এক্সের (টুইটার) প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। এই তালিকায় প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স সাইট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।
মঙ্গলবার (০৫ মার্চ) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার টেসলা ইনকরপোরেটেডের শেয়ার ৭ দশমিক ২ শতাংশ পতনের পর জেফ বেজোসের কাছে শীর্ষ ধনীর স্থান হারান মাস্ক।
এদিকে, বেজোসের মোট সম্পদের পরিমাণ ছিলো ২০০ দশমিক ৩ বিলিয়ন ডলার। ফলে সহজেই ধনীদের তালিকার শীর্ষে উঠে আসেন জেফ বেজোস।
তার জন্ম ১৯৬৪ সালের ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে। প্রায় ৩০ বছর আগে অ্যামাজন প্রতিষ্ঠা করেন জেফ বেজোস। বেজোসের নেতৃত্বে অ্যামাজন এখন ই-কমার্সের সঙ্গে ক্লাউড কম্পিউটিং, অনলাইন বিজ্ঞাপন, ডিজিটাল স্ট্রিমিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসাও পরিচালনা করছে। সূত্র: ব্লুমবার্গ










