ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটকেন্দ্রের পাশে পুলিশের সামনে ছাত্রলীগের গুলি

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:০২:১৪ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • / ১০০৫ বার পঠিত

কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) মেয়র পদের উপনির্বাচনে ভোট শুরুর দেড় ঘণ্টার মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। গোলাগুলি, ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা এবং বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ২ জন গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টায় কুমিল্লা নগরীর ১৯নং ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশেই ঘোড়া প্রতীকের সমর্থিত জহিরুল আহমেদ ও তুহিন নামের এক ব্যক্তিকে ছাত্রলীগের এক নেতা গুলি করেছেন।

আহত জহিরুল ও তুহিনকে স্থানীয়দের সহযোগীতায় কুমিল্লা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।

এই ঘটনায় আহত জহির বলেন, ভোট ক্যাম্পের পাশে আমি দাঁড়িয়ে থাকলে বাস মার্কার সমর্থক মহানগর ছাত্রলীগ নেতা সুজন আমাকে ও তুহিনকে পুলিশের সামনেই গুলি করে।

এই ঘটনায় প্রিজাইডিং অফিসার হাসান আহমেদ কামরুল বলেন, ঘটনাটি ভোটকেন্দ্রের সীমানার বাহিরে ঘটেছে। আমি বিষয়টি ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি।

এই বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ভোটকেন্দ্রের পাশে পুলিশের সামনে ছাত্রলীগের গুলি

আপডেটঃ ১২:০২:১৪ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪