ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন নেতৃত্বের ঘোষণা দিল জাতীয় পার্টির রওশনপন্থীরা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:৪২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • / ৯৬২ বার পঠিত

দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জোটে জাতীয় নির্বাচন করতে না পারা নেতৃত্ব দিয়েই নতুন কমিটি ঘোষণা দিয়েছে রওশনপন্থী জাতীয় পার্টি। তাদের অনেককেই জি এম কাদের ও মুজিবুল হক চুন্নুর কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।

দলের জাতীয় সম্মেলন করে নতুন কেন্দ্রীয় কমিটি (আংশিক) গঠন করেছে রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। এতে রওশন এরশাদকে চেয়ারম্যান এবং কাজী মামুনুর রশীদকে মহাসচিব হিসেবে নির্বাচিত করার ঘোষণা দেওয়া হয়।

সম্মেলনে এরশাদের ছেলে রাহগির আল মাহি এরশাদ ওরফে সাদ এরশাদকে দলের অন্যতম কো-চেয়ারম্যান করা হয়। রওশনের অবর্তমানে সাদ দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে বলেও সম্মেলনে ঘোষণা দেওয়া হয়।

আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে দশম জাতীয় সম্মেলনের আয়োজন করে রওশনের নেতৃত্বাধীন জাতীয় পার্টি।

নতুন কাউন্সিলে সিনিয়র কো-চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে সাবেক সংসদ সদস্য আবুল হোসেন বাবলাকে। এছাড়া কো-চেয়ারম্যান হিসেবে রয়েছেন সাইদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, সাদ এরশাদ, গোলাম সারওয়ার মিলন, বাবু সুনীল শুভ রায়সহ আরও অনেকে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

নতুন নেতৃত্বের ঘোষণা দিল জাতীয় পার্টির রওশনপন্থীরা

আপডেটঃ ০৪:৪২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪