ঢাকা
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
২৫ ডিসেম্বর দেশে ফিরব ইনশাআল্লাহ : তারেক রহমান
হাদিকে হত্যাচেষ্টা, ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর
ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০
খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন: বিএনপি ভাইস চেয়ারম্যান
ভারতীয় ভিসা সেন্টারে সময়সূচির পরিবর্তন
অনলাইন নিউজ ডেস্ক
- আপডেটঃ ০১:২১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / ১০৩৯ বার পঠিত
রমজান মাস উপলক্ষে বাংলাদেশিদের ভারতীয় ভিসার আবেদনের ক্ষেত্রে সময়ে পরিবর্তন এনেছে ইন্ডিয়ান ভিসা আবেদন সেন্টার। আগামী ১২ মার্চ থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ভিসা আবেদন সেন্টারে নতুন নিয়মে প্রতিবেশী দেশটিতে যেতে ভিসার আবেদন গ্রহণ করা হবে।
গতকাল শনিবার (০৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজানের জন্য আগামী ১২ মার্চ থেকে শুধু রাজধানীর যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা সেন্টারে বিকেল ৩টা পর্যন্ত ভিসা আবেদন গ্রহণ করা হবে।
এছাড়া বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট রয়েছে, তাদের বিকাল সাড়ে ৩টার আগে আইভ্যাক জিএফপিতে পৌঁছানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।










