ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে রাজধানীর যেসব স্থানে কম দামে মিলবে মাংস, দুধ ও ডিম

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • / ১০০৭ বার পঠিত

রমজানে কম দামে গরু, খাসি, মুরগির মাংস, ডিম, দুধ ও মাছ বিক্রি করবে সরকার। রাজধানীর ৩০টি জায়গায় পুরো রমজান মাসে এসব বিক্রি করা হবে।

আজ রোববার (১০ মার্চ) সকালে বিক্রির কার্যক্রম উদ্বোধন কালে এ কথা জানান মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী আব্দুর রহমান।

জানা গেছে, প্রথম রমজান থেকে শুরু হয়ে ২৮ রমজান পর্যন্ত এ ভ্রাম্যমাণ বিপণন ব্যবস্থা রাজধানী ঢাকার ২৫টি স্থানে পরিচালিত হবে। এ ছাড়া স্থায়ী বাজারের আরও ৫টি স্থানে মোট ৩০টি পয়েন্টে এই বিক্রয় ব্যবস্থা চালু থাকবে।এই ৩০টি স্থানে, ৬০০ টাকা কেজিতে গরুর মাংস, ৯০০ টাকা কেজিতে খাসির মাংস, ব্রয়লার মুরগি (ড্রেসড) ২৫০ টাকা কেজি, দুধ ৮০ টাকা লিটার এবং প্রতিটি ডিম সাড়ে ১০ টাকা করে কেনা যাবে। এসব স্থানে প্রতিদিন কম দামে রাজধানীতে ৫ হাজার কেজি গরুর মাংস বিক্রি করা হবে।

স্থায়ী বাজার–(১) মিরপুর শাহ আলি বাজার, (২) মোহাম্মদপুর কৃষি মার্কেট (৩) নতুন বাজার (১০০ ফুট), (৪) কমলাপুর, (৫) কাজি আলাউদ্দিন রোড (আনন্দবাজার)।

ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রগুলো হলো–(১) নতুনবাজার (বাড্ডা), (২) কড়াইল বস্তি (বনানী), (৩) খামারবাড়ী (ফার্মগেট), (৪) আজিমপুর মাতৃসদন (আজিমপুর), (৫) গাবতলী, (৬) দিয়াবাড়ী (উত্তরা), (৭) জাপান গার্ডেন সিটি (মোহাম্মদপুর), (৮) ষাটফুট রোড (মিরপুর), (৯) খিলগাঁও (রেল ক্রসিংয়ের দক্ষিণে), (১০) সচিবালয়ের পাশে (আব্দুল গনি রোড), (১১) সেগুন বাগিচা (কাঁচা বাজার), (১২) আরামবাগ (মতিঝিল), (১৩) রামপুরা, (১৪) কালসী (মিরপুর), (১৫) যাত্রাবাড়ী (মানিকনগর গলির মুখে), (১৬) বসিলা (মোহাম্মদপুর), (১৭) হাজারীবাগ (শিকশন), (১৮) লুকাস (নাখালপাড়া), (১৯) আরামবাগ (মতিঝিল), (২০) কামরাঙ্গীর চর, (২১) মিরপুর ১০, (২২) কল্যাণপুর (ঝিলপাড়া), (২৩) তেজগাঁও, (২৪) পুরান ঢাকা (বঙ্গবাজার) (২৫) কাকরাইল।

প্রতিদিন সকাল ৯টার মধ্যে ফ্রিজিং পিকআপ বিক্রয় কেন্দ্রগুলোতে পৌঁছে যাবে। বিক্রি শুরু হবে সকাল ১০টা থেকে। পিকআপের পণ্য শেষ না হওয়া পর্যন্ত চলবে বিক্রি।

এই কার্যক্রম তদারকির জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি মাঠে থাকবে। পাশাপাশি মাঠ পর্যবেক্ষণ করবেন প্রাণিসম্পদ অধিদপ্তর, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল, বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন এবং দুগ্ধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা ও প্রতিনিধি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

রমজানে রাজধানীর যেসব স্থানে কম দামে মিলবে মাংস, দুধ ও ডিম

আপডেটঃ ০৬:০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪