গাজীপুরে স্টিল মিলের বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন
- আপডেটঃ ১১:৪৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
- / ৯৯৪ বার পঠিত
গাজীপুর মহানগরের মিল গেট এলাকায় একটি কারখানার নিজস্ব বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
আজ মঙ্গলবার (১২ মার্চ) সকাল সোয়া ৬টার দিকে টঙ্গীর মিলগেইট এলাকায় এস এস স্টিল মিলের নিজস্ব ১১ কেভি দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু মো. সাজেদুল কবির জোয়ার্দার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার ভোর ৬টা ৩৫মিনিটে মিলগেইট এলাকায় এস এস স্টিল মিলের বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এক ঘন্টার চেষ্টায় সকাল ৭টা ৪০ মিনিটের সময় তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানান।










