ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার ভোটিং সিস্টেমে সাইবার আক্রমণ চালাবে যুক্তরাষ্ট্র

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:৪২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • / ১০২৫ বার পঠিত

সামনের রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ জানিয়েছে মস্কো। নির্বাচনে ‘ভোটার উপস্থিতি হ্রাসের মাধ্যমে’ দেশটি হস্তক্ষেপ করতে চায় বলে দাবি ক্রেমলিনের। খবর আনাদোলু এজেন্সির।

রাশিয়ার গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার দেশটির ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস (এসভিআর) এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতি যেন কমানো যায়,সেজন্য কাজ করছে যুক্তরাষ্ট্র এবং এ লক্ষ্যে এনজিওগুলোকে নির্ধারণ করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

ওয়াশিংটন নেতৃস্থানীয় আইটি বিশেষজ্ঞদের মাধ্যমে এটি করতে চায় বলেও জানিয়েছে এসভিআর। রাশিয়ার অভিযোগ,ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে সাইবার আক্রমণ চালানোর পরিকল্পনাও করেছে যুক্তরাষ্ট্র। ‘সাইবার আক্রমণের মাধ্যমে রাশিয়ার ভোটারদের একটি উল্লেখযোগ্য অনুপাতের ভোট গণনা করা অসম্ভব করে তুলবে’ বলে জানায় তারা।

বিবৃতিতে এসভিআর আরও বলেছে, ‘মার্কিন পদ্ধতিতে ধারণাটি সহজ। ওয়াশিংটনের গণনা অনুযায়ী যদি ভোট কমে যায়, তা হলে নির্বাচনের ফল নিয়ে সহজেই প্রশ্ন তুলতে পারবেন পশ্চিমারা।’

যদিও মস্কোর অভিযোগের বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

রাশিয়ার ভোটিং সিস্টেমে সাইবার আক্রমণ চালাবে যুক্তরাষ্ট্র

আপডেটঃ ০৪:৪২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪