ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২৩ নাবিকসহ ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • / ৮৯৮ বার পঠিত

ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়েছে বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ। ২৩ নাবিক জাহাজটিতে রয়েছে। আফ্রিকার মোজাম্বিক থেকে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে যাচ্ছিল পণ্যবাহী জাহাজটি।

আজ মঙ্গলবার ( ১২ মার্চ) দুপুর ১টায় জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার খবর জানতে পারে গ্রুপটি।

কেএসআরএম গ্রুপের এক কর্মকর্তা জানান, জাহাজটি মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে। জাহাজের ২৩ জন নাবিক নিরাপদে আছেন।ঘটনাটি জানার পর তারা জাহাজের নাবিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন বলে মেহেরুল করিম জানিয়েছেন।

এই জাহাজটি গত বছর সংগ্রহ করে কেএসআরএম গ্রুপ। ২০১৬ সালে তৈরি জাহাজটি লম্বায় ১৯০ মিটার। কেএসআরএম গ্রুপের বহরে যুক্ত হওয়ার পর সাধারণ পণ্য পরিবহন করে আসছিল জাহাজটি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

২৩ নাবিকসহ ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ

আপডেটঃ ০৫:১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪