ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল: আবহাওয়া দপ্তর

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৩৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • / ৮৮৭ বার পঠিত

আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ সময় তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় দেওয়া পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবাহাওয়া বার্তায় বলা হয়েছে, খুলনা এবং বরিশাল বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

এদিকে বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আর বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।আর বর্ধিত ৫ দিনের পূর্বাভাস বলছে, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা বাড়তে পারে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল: আবহাওয়া দপ্তর

আপডেটঃ ১২:৩৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪