সিটি ব্যাংকের শেয়ারদর বেড়েছে ৫ দশমিক ১৪ শতাংশ
- আপডেটঃ ০৪:৪৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
- / ৯৬০ বার পঠিত
সিটি ব্যাংক পিএলসির গত সপ্তাহে শেয়ারদর বেড়েছে ৫ দশমিক ১৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ছিল ২২ টাকা ৫০ পয়সা, আগের সপ্তাহে যা ছিল ২১ টাকা ৪০ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ব্যাংকটির নিট মুনাফা হয়েছে ৬৩৮ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৪৭৮ কোটি টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৩৩ দশমিক ৫ শতাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৯০ পয়সা।
আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করেছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৩০ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।
সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য মোট ১২ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে দ্য সিটি ব্যাংকের পর্ষদ। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২ হিসাব বছরে দ্য সিটি ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৯৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৫৮ পয়সা।
ওই বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ২৮ টাকা ২১ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৭ টাকা ২৭ পয়সা (পুনর্মূল্যায়িত)।










