ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসির পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়লো

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৪৭:১০ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
  • / ৯৬২ বার পঠিত

এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আগামী ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ রোববার (২১ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের চলমান কার্যক্রমের সময় ৫ মে পর্যন্ত (বিলম্ব ফি ছাড়া) বাড়ানো হলো। সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে ৬ মে পর্যন্ত।

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ১৬ এপ্রিল থেকে শুরু হওয়া এ প্রক্রিয়া শেষ হওয়ার কথা ২৫ এপ্রিল। ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়াই পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।

এদিকে, বিলম্ব ফিসহ ফরম পূরণ চলবে ৭ থেকে ১২ মে পর্যন্ত। আর বিলম্ব ফিসহ ফরম পূরণের পর শিক্ষার্থীরা ফি পরিশোধ করতে পারবেন ১৩ মে পর্যন্ত।

ঘোষিত এ সময়ের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ শেষ করতে বলা হয়েছে এবং বিষয়টি প্রতিষ্ঠান প্রধানকে দায়িত্ব নিয়ে নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।

এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। গত ২ এপ্রিল আন্তঃশিক্ষা বোর্ড এ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

এইচএসসির পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়লো

আপডেটঃ ১২:৪৭:১০ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪