ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারের নৌবাহিনীর ছোড়া গুলিতে ২ বাংলাদেশি জেলে আহত

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৩:৩৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
  • / ৮৮১ বার পঠিত

কক্সবাজারের টেকনাফের নাফ নদে মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

আজ রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নাফ নদের নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন শাহপরীর দ্বীপের মাঝেরপাড়া এলাকার মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ ফারুক। তাদের উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে স্থানীয়রা। তবে আহত ফারুকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

আহত জেলে ও স্বজনরা জানান, সকালে মাছ ধরার জন্য ১০ জেলে নাফ নদীতে যায়। এসময় তাঁদেরকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। জেলেদের দাবি, বাংলাদেশের জলসীমায় অবস্থানের সময় মিয়ানমারের নৌবাহিনী গুলি ছোড়ে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, একটি ফিশিং ট্রলারের মিয়ানমারের একটি জাহাজ থেকে গুলি ছোড়া হয়। এতে ২ জন আহত হয়েছেন। আহতদের প্রথমে টেকনাফ হাসপাতালে আনা হলে একজনকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এদিকে রোববার সকাল থেকে কোস্টগার্ডের নাফ নদে টহল চলে। টহল পরিদর্শন করেন কোস্টগার্ডের মহাপরিচালক। তার পরিদর্শনের সময় মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে আহতের ঘটনা ঘটল।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

মিয়ানমারের নৌবাহিনীর ছোড়া গুলিতে ২ বাংলাদেশি জেলে আহত

আপডেটঃ ০৩:৩৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪