ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রীড়ামন্ত্রী হস্তক্ষেপ না করলে হকির মৃত্যু ঘটবে

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:৫৩:০০ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
  • / ৯৩২ বার পঠিত

হকি প্রিমিয়ার লিগের চলতি আসরের অঘোষিত ফাইনালে গত শুক্রবার আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়ে মোহামেডানের খেলোয়াড়রা। এতে আবাহনীকে জয়ী ঘোষণা করে আম্পায়ার। কিন্তু এই ম্যাচের ফলাফল বাতিল এবং আম্পায়ারের শাস্তিসহ হকি ফেডারেশন পুনঃগঠনের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের কাছে দাবি জানিয়েছে মোহামেডান।

আজ রোববার (২১ এপ্রিল) দুপুরে ক্লাব প্রাঙ্গনে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব।

এ সময় ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশীদ বলেন, আমাদের বিপক্ষে হকি লিগ জুড়ে যে অন্যায়-অবিচার হয়েছে। এজন্য আমরা ফেডারেশনকে নানা সময়ে চিঠি দিয়েছি, সেই চিঠির প্রতিকার পাইনি। তাই এখন বাধ্য হয়ে মাননীয় ক্রীড়া মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি সুবিচারের দাবিতে।

মোহামেডানের সাবেক পরিচালক ও কিংবদন্তী হকি এবং ফুটবলার প্রতাপ শঙ্কর হাজরা বলেন, এই লিগে অনেক ঘটনাই ঘটেছে। একটি লিগে তিনটি নিয়ম কিভাবে হয়, সেই জবাব চাই ফেডারেশনের কাছে। এক ম্যাচে ( আজাদ-বাংলাদেশ স্পোর্টিং ) এক কোয়ার্টার না খেলিয়ে পয়েন্ট ভাগাভাগি, আরেক ম্যাচ পরের দিন কয়েক মিনিট খেলা হলো আর আবাহনী-মোহামেডান খেলা শেষের আগেই ফলাফল ঘোষণা করা হলো।

সাবেক সাধারণ সম্পাদক খন্দকার জামিল উদ্দিন এই সমাধানের জন্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চান, ‘হকি লিগ মানেই যেন বিতর্ক এবং ক্লাব ফেডারেশনকে মানে না আবার ফেডারেশনেরও পক্ষপাতের অভিযোগ উঠে। বর্তমান ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন ভাই অত্যন্ত যোগ্য ব্যক্তিত্ব। তিনি হকি ফেডারেশনকে একটি সুন্দর ফরম্যাটে আনার জন্য কার্যকরী উদ্যোগ নেবেন আশা করি। ক্রিকেটের পর আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে সম্ভাবনাময় ডিসিপ্লিন হকি।’

গত দুই দশকে মোহামেডানের ফুটবল ও ক্রিকেটে সাফল্য অনেকটাই কম সেই তুলনায় সফল হকিতে। ঐতিহ্যবাহী ক্লাবটি সফল ডিসিপ্লিন থেকে নিজেদের সরে আসার পরিকল্পনা করছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ক্রীড়ামন্ত্রী হস্তক্ষেপ না করলে হকির মৃত্যু ঘটবে

আপডেটঃ ০৫:৫৩:০০ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪