ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অভিভাবক হিসেবে মাকেও স্বীকৃতি দিতে হাইকোর্টের রুল

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:১৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
  • / ১০৩০ বার পঠিত

১৯৯০ সালের অভিভাবকত্ব আইনে সন্তানের অভিভাবকত্বের ক্ষেত্রে মাকে কেন স্বীকৃতি দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে রুলে ১৯৯০ সালের অভিভাবকত্ব আইনে সন্তানের অভিভাবক হিসেবে মাকে স্বীকৃতি দিয়ে কেন নীতিমালা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

আজ সোমবার (২২ এপ্রিল) এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে ১৯৯০ সালের অভিভাবকত্ব আইনে সন্তানের অভিভাবকত্বের ক্ষেত্রে কেবল বাবার আইনগত অধিকার থাকা বৈষম্য মূলক ধারাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সাথে মাকেও অভিভাবকের স্বীকৃতি দিতে কেন নীতিমালা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

আইন সচিব, নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিব, আইন কমিশনসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। সেই সঙ্গে এ নিয়ে কমিটি গঠন করতে মানবাধিকার কমিশন এবং নারী ও শিশু মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত। পাঁচটি মানবাধিকার সংগঠনের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট এ আদেশ দেন। রিটের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার রাশনা ইমাম, ব্যারিস্টার আনিতা গাজী রহমান, অ্যাডভোকেট আয়েশা আক্তার ও ব্যারিস্টার প্রিয়া আহসান।

এর আগে গত জানুয়ারিতে এসএসসি-এইচএসসি পরীক্ষাসহ সব ফরম পূরণে সন্তানের অভিভাবক হিসেবে মাকেও স্বীকৃতি দিয়ে রায় দেন হাইকোর্ট। এ সংক্রান্ত একটি রুল অ্যবসিলিউট ঘোষণা করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সেই রায় দেন।

সেই সময় রিটের পক্ষে থাকা আইনজীবী আইনুন নাহার সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্ট রায়ে বলেছেন, পিতৃপরিচয়হীন সন্তান, যৌনকর্মীদের সন্তান যাদের বাবার পরিচয় নেই তারা শুধু মায়ের নাম দিয়েই ফরম পূরণ করতে পারবেন।

হাইকোর্ট রায়ের পর্যবেক্ষণে বলেছেন, সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে। শুধু বাবার নাম না থাকলে একজন শিশু ফরম পূরন করতে পারবে না, পাসপোর্ট পাবে না এটা ঠিক না। এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধানে সমতার কারণে বাবা অথবা মায়ের পরিচয় থাকলেই যেকোনো ফরম পূরণ বা রেজিস্ট্রেশন পূরণ করার অধিকার পাবে।’

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

অভিভাবক হিসেবে মাকেও স্বীকৃতি দিতে হাইকোর্টের রুল

আপডেটঃ ০৫:১৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪