ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

উপজেলা নির্বাচনের ৪র্থ ধাপের তফসিল ঘোষণা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:৪৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
  • / ৮৮৭ বার পঠিত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ৩২তম সভা শেষে এই ঘোষণা দেয়া হয়।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব জাহাংগীর আলম।

তিনি বলেন, ৫৪টি উপজেলা পরিষদে ৫ জুন চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।

১ম ধাপের তফসিল অনুযায়ী সোমবার (২৩ এপ্রিল) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। এর আগে এই ধাপে এক হাজার ৭৮৬ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেন ভোটের রিটার্নিং অফিসার। এই ধাপের ভোটগ্রহণ হবে ৮ মে।

২য় ধাপের তফসিল অনুযায়ী গত রবিবার মনোনয়ন জমা দেওয়ার নির্ধারিত সময় শেষে মোট দুই হাজার ৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এই ধাপে ১৬০ উপজেলায় ভোটগ্রহণ হবে ২১ মে।

আর ৩য় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম জমার শেষ তারিখ ২ মে, মনোনয়ন যাচাই-বাছাই ৫ মে। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ মে। আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট ২৯ মে। এই ধাপে ১১২ উপজেলায় ভোট হবে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

উপজেলা নির্বাচনের ৪র্থ ধাপের তফসিল ঘোষণা

আপডেটঃ ০৫:৪৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪