ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আরও বাড়তে পারে তাপমাত্রা: আবহাওয়া অফিস

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:০০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • / ৮৯১ বার পঠিত

তীব্র গরমে পুড়ছে সারা দেশ। রাজধানী ঢাকাতেও তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা।চলমান তাপপ্রবাহ নিয়ে কোনো সুসংবাদ দিতে পারেনি আবহাওয়া অধিদপ্তর। উল্টো আবহাওয়া অফিস বলছে, দিনের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে আজ।

আজ বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯টায় দেয়া আবহাওয়াবিদ মো: তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক পূর্বাভাসে এসব তথ্য দেয়া হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দু’এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া, দেশের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারের।

তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর ও পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, বান্দরবান জেলাসহ ঢাকা, রংপুর ও ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে। তবে কমতে পারে রাতের তাপমাত্রা। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করবে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

আরও বাড়তে পারে তাপমাত্রা: আবহাওয়া অফিস

আপডেটঃ ০১:০০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪