ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলবিরোধী পোস্ট করলেই গ্রেফতার করছে সৌদি

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:৩৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
  • / ৯৪০ বার পঠিত

ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের ভূমিকা বেশ বিতর্কিত। এর মধ্যেই এবার সামাজিক মাধ্যমে ইসরাইল বিরোধী পোস্ট করায় দেশটিতে অনেককে গ্রেফতার করার খবর পাওয়া গেছে।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ বৃহস্পতিবার (২ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। তবে ঠিক কতজনকে গ্রেফতার করা হয়েছে তা স্পষ্ট জানানো হয়নি ওই প্রতিবেদনে।

ইসরাইলবিরোধী মনোভাব প্রকাশের দায়ে যারা গ্রেফতার হয়েছেন, তাদের মধ্যে একজন একটি কোম্পানির শীর্ষ কর্মকর্তা। কোম্পানিটি সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি প্রজেক্টে কাজ করছে বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, ওই কর্মকর্তা গাজায় চলমান হামাস ও ইসরাইল যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করেছিলেন।আরেকজনকে গ্রেফতার করা হয়েছে যুক্তরাষ্ট্র মালিকানাধীন কোম্পানিগুলোর পণ্য বয়কটের আহ্বান জানানোয়।

বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশে ইসরাইলি ও মার্কিন কোম্পানির পণ্য বয়কটের আহ্বান জানানো হচ্ছে। এই বয়কটের জেরে অনেক কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে।

ব্লুমবার্গকে সৌদি সরকারের সূত্র জানিয়েছে, আশঙ্কা করা হচ্ছে, সৌদিতে ইরানপন্থি একটি প্রভাবের বিস্তার ঘটতে পারে। আর এই আশঙ্কা থেকে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

সৌদি সরকার বারবার বলে আসছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্ক স্থাপন সম্ভব নয়।

কিন্তু সাম্প্রতিক ঘটনা দেখে বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবে মধ্যপ্রাচ্য নিয়ে অবস্থান বদলাচ্ছেন ক্রাউন প্রিন্স সালমান।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ইসরাইলবিরোধী পোস্ট করলেই গ্রেফতার করছে সৌদি

আপডেটঃ ০১:৩৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪