ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলা নির্বাচনের ৬১ প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:৩৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
  • / ৯৩২ বার পঠিত

শোকজের সন্তোষজনক জবাব না দেওয়ায় আরও ৬১ জন নেতাকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। এসব নেতারা আগামী ২১ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে ১৫৯ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন।

আজ শনিবার (০৪ মে) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এর আগে উপজেলা পরিষদের প্রথম দফা নির্বাচনের ৫৯ প্রার্থীকে বহিষ্কার করেছিল বিএনপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদের নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যে সকল নেতা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁদের দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের বহিস্কৃতদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ২৬ জন, ভাইস চেয়ারম্যান ১৯ জন, ১৬ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

উপজেলা নির্বাচনের ৬১ প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি

আপডেটঃ ০৫:৩৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪