ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শেয়ারবাজারে সূচক বেড়েছে ১ শতাংশের বেশি

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:৪৫:২১ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
  • / ৯৫৭ বার পঠিত

সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক বেড়েছে ১ দশমিক ৩৬ শতাংশ। এদিন ডিএসইর লেনদেন বেড়েছে প্রায় ১৫ শতাংশ। অন্যদিকে গতকাল দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।

শেয়ারবাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকে সূচক ঊর্ধ্বমুখী ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচক আরো ঊর্ধ্বমুখী হতে থাকে, যা লেনদেন শেষ হওয়া পর্যন্ত বজায় ছিল। গতকাল দিন শেষে সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭৬ পয়েন্ট বা ১ দশমিক ৩৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৬৯২ পয়েন্টে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৬১৬ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল ১ দশমিক ৫১ শতাংশ বেড়ে ১ হাজার ২৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ গতকাল ১ দশমিক ২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৩ পয়েন্টে।

ডিএসইতে গতকাল ৮১৭ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৭১০ কোটি টাকা। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৪০১টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২৫৯টির, কমেছে ৯৮টির আর অপরিবর্তিত ছিল ৪৪টির বাজারদর। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বীকন ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি), কোহিনুর কেমিক্যালস, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস ও রেনাটা পিএলসির শেয়ারের।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২৭ দশমিক ৩ শতাংশ দখলে নিয়ে শীর্ষে ছিল ওষুধ খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১২ দশমিক ৮ শতাংশ দখলে ছিল বস্ত্র খাতের। ১০ দশমিক ৪ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাত। মোট লেনদেনের ৯ দশমিক ৫ শতাংশের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল খাদ্য খাত। আর ব্যাংক খাতের দখলে ছিল লেনদেনের ৬ শতাংশ। গতকাল ডিএসইতে ইতিবাচক রিটার্নে শীর্ষ ছিল সেবা, পাট ও জীবন বীমা খাত। অন্যদিকে নেতিবাচক রিটার্নে শীর্ষে ছিল সিমেন্ট, চামড়া ও ভ্রমণ খাত।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ১০৯ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৭৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ১৮১ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ২৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ৭০টির আর অপরিবর্তিত ছিল ১৯টির বাজারদর। গতকাল সিএসইতে ৩৮ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৬ কোটি টাকা।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

শেয়ারবাজারে সূচক বেড়েছে ১ শতাংশের বেশি

আপডেটঃ ০৫:৪৫:২১ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪