ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সব বিভাগেই বৃষ্টির আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০২:৩০:১২ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
  • / ৯০৬ বার পঠিত

দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া, কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে। প্রতিদিন বজ্রপাতে মৃত্যুর ঘটনাও ঘটেছে। বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় দেশের কয়েক অঞ্চলের নদীবন্দরসমূহে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ বুধবার (০৮ মে) আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমানের স্বাক্ষরিত সকাল ৮টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ী বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া রংপুর, রাজশাহী, খুলনা, নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ী বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

সব বিভাগেই বৃষ্টির আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত

আপডেটঃ ০২:৩০:১২ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪