ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্রের বাইরে ব্যালট পেপার সরবরাহ প্রিসাইডিং কর্মকর্তাসহ আটক ২

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৩:০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
  • / ১০৭৬ বার পঠিত

বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে বাইরে ব্যালট পেপার সরবরাহ করায় এক প্রিজাইডিং কর্মকর্তা ও চেয়ারম্যান পদপ্রার্থীর এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (০৮ মে) উপজেলার রামেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে গাবতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বন্যা জানান।

আটককৃতরা হলেন, ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহজাহান হোসেন এবং আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জেলা পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবির পোলিং এজেন্ট ইমদাদুল হক।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন চন্দ্র বলেন, প্রিসাইডিং কর্মকর্তা শাহজাহান ও আনারস প্রতীকের এজেন্ট ইমদাদুল মিলে চেয়ারম্যান প্রার্থীর তিনশ, ভাইস চেয়ারম্যান প্রার্থীর তিনশ ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর তিনশ ব্যালট পেপার নিয়ে বাইরে আসেন এবং সিল মারেন।

খবর পেয়ে সিল মারা ব্যালট পেপার, ব্যালটের মুরি এবং ৫০ হাজার টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

কেন্দ্রের বাইরে ব্যালট পেপার সরবরাহ প্রিসাইডিং কর্মকর্তাসহ আটক ২

আপডেটঃ ০৩:০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪