ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডার আদালতে শিখ নেতা হত্যার অভিযুক্ত ৩ ভারতীয়

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৩:৫৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
  • / ৯০০ বার পঠিত

কানাডায় বিচ্ছিন্নতাবাদী এক শিখ নেতাকে হত্যার অভিযোগে ভারতের তিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। হারদীপ সিং নিজ্জর নামের ৪৫ বছর বয়সী ওই শিখ নেতা গত বছরের জুনে দেশটিতে মুখোশধারী বন্দুকধারীদের গুলিতে নিহত হন। এশুক্রবার আলবার্টার এডমন্টন শহর থেকে অভিযুক্ত এই তিন ভারতীয়কে গ্রেফতার করেছিল কানাডার পুলিশ। গত বছর সংগঠিত হওয়া এই হত্যা কানাডা ও ভারতের মধ্যে কূটনৈতিক সংকট সৃষ্টি করেছিল। খবর বিবিসির।

প্রথম-ডিগ্রির হত্যা এবং হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করণপ্রীত সিং (২৮), কমলপ্রীত সিং (২২) এবং করণ ব্রার (২২) নামের তিন ভারতীয়কে ভিডিও লিংকের মাধ্যমে আদালতে হাজির করা হয়। ফুটেজে তাদের কমলা রঙের কারাগারের পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে।

গত বছরের জুনে শিখ প্রধান ভ্যাঙ্কুভার শহরতলির একটি শিখ মন্দিরের বাইরে ৪৫ বছর বয়সি নিজ্জারকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার কয়েক মাস পর, নিজ্জার হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার দাবি করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এতে ভারতের সঙ্গে কানাডার কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়।তবে নিজ্জারের হত্যাকাণ্ডের সঙ্গে যেকোনো ধরনের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে ভারত।

শনিবার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, অভিযুক্ত এই তিন ব্যক্তির বিষয়ে কানাডার পুলিশের কাছ থেকে তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছেন।

জয়শঙ্কর বলেন, ‘একটি উদ্বেগের কথা আমরা তাদের বারবার বলে আসছি যে, আপনি জানেন, তারা ভারত থেকে, বিশেষ করে পাঞ্জাব থেকে, কানাডায় সংগঠিত অপরাধ পরিচালনার অনুমতি দিয়েছে।’

হরদীপ সিং নিজ্জর প্রকাশ্যে ভারতের পাঞ্জাব অঞ্চলে একটি স্বাধীন শিখ আবাসভূমি খালিস্তান তৈরি করতে প্রচারণা করতেন। ভারত সরকার তাকে ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করেছে, যিনি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। তবে তার সমর্থকরা অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছিল। গত বছরের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ভ্যানকুভার থেকে প্রায় ৩০ কিলোমিটার পূর্বে সারে শহরে গুরু নানক শিখ গুরুদুয়ারায় তাকে গুলি করে হত্যা করা হয়।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

কানাডার আদালতে শিখ নেতা হত্যার অভিযুক্ত ৩ ভারতীয়

আপডেটঃ ০৩:৫৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪