ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ওমরাহ পালন শেষে আজ দেশে ফিরছেন মির্জা ফখরুল

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:৩৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
  • / ১০১০ বার পঠিত

সৌদি আরবে ওমরাহ হজ পালন শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার (৮ মে) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন তিনি।

বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আল্লাহর ঘরে বসে দেশবাসীর জন্য দোয়া করেছি। আপনারা আমার জন্য দোয়া করেছেন। এর বেশি কিছু বলার নেই। ধন্যবাদ সবাই ভালো থাকুন।

এর আগে ২ মে মির্জা ফখরুল আলমগীর সস্ত্রীক ওমরার উদ্দেশে সৌদি আরব যান। প্রথমেই মদিনা পৌঁছে বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম মহানবী হজরত মুহাম্মদ (সা.) রওজা মোবারক জিয়ারত করেন। শুক্রবার মসজিদে নববীতে জুম্মার নামাজ আদায় করেন বিএনপি মহাসচিব। শনিবার এশার নামাজের পর সৌদি আরবের মক্কায় ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

ওমরা পালন শেষে বাংলাদেশ ও দেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের জন্য দোয়া করেন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ওমরাহ পালন শেষে আজ দেশে ফিরছেন মির্জা ফখরুল

আপডেটঃ ০৪:৩৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪