ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতি নিয়ে সমঝোতায় কোনো ছাড় দেওয়া হবে না ঘোষণা দিল হামাস

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
  • / ৮৫৮ বার পঠিত

গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা নিয়ে সমঝোতার ক্ষেত্রে ইসরায়েলকে আর কোনো ছাড় দিতে রাজি না থাকার কথা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজায় সাত মাস ধরে চলা ইসরায়েলের যুদ্ধ বন্ধের চেষ্টায় মিসরের কায়রোয় আলোচনা অব্যাহত থাকার মধ্যে হামাস এ মনোভাবের কথা জানাল।

বুধবার (০৮ মে) গাজার সর্বদক্ষিণের শহর রাফায় ট্যাংক থেকে গোলা নিক্ষেপ ও বিমান হামলা করেছে ইসরাইলি বাহিনী। সেই সঙ্গে হুমকি দিয়েছে বড় ধরনের অভিযান শুরু করার।

আগের দিন মঙ্গলবার মিশরের সঙ্গে রাফাহর সীমান্ত ক্রসিং থেকে শহরটিতে প্রবেশ করে ইসরাইলি বাহিনী। এতে গাজায় বাইরে থেকে ত্রাণ সরবরাহের গুরুত্বপূর্ণ পথটি বন্ধ হয়ে যায়। ইসরাইলি হামলায় আহত ফিলিস্তিনিদের বাইরে পাঠানোর একমাত্র পথও এটি।

কাতারে হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইজ্জাত এল–রেশিক বুধবার এক বিবৃতিতে বলেন, তারা গত সোমবার গ্রহণ করা যুদ্ধবিরতি প্রস্তাবের বাইরে যাবেন না।প্রস্তাবে অন্যান্য বিষয়ের মধ্যে গাজায় জিম্মি ইসরাইলিদের মধ্য থেকে কয়েকজনকে মুক্তি ও ইসরাইলের কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী ও শিশুদের ছেড়ে দেওয়ার কথা বলা আছে।

রেশিক বলেন, ইসরাইল যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আন্তরিক নয় এবং রাফায় আগ্রাসন চালানো ও সীমান্ত ক্রসিং দখলের ঘটনা আড়াল করার মাধ্যম হিসেবে সমঝোতাকে ব্যবহার করছে তারা।

হামাসের এ বক্তব্য নিয়ে ইসরাইল তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। গত সোমবার ইসরাইলি কর্তৃপক্ষ ঘোষণা করে, হামাসের গ্রহণ করা তিন দফার ওই যুদ্ধবিরতি প্রস্তাব মানা সম্ভব নয়, কেননা এটির শর্তগুলো খুব দুর্বল এবং তা কার্যকর করার মতো নয়।

ইতিমধ্যে মঙ্গলবার যুক্তরাষ্ট্র জানায়, হামাস তার যুদ্ধবিরতি প্রস্তাব সংশোধন করেছে এবং এটি পর্যালোচনার মাধ্যমে সমঝোতা প্রচেষ্টায় চলা অচলাবস্থা দূর করা যেতে পারে।

হামাসের সর্বশেষ বিবৃতির কয়েক ঘণ্টা আগেও ওয়াশিংটন বলেছে, সমঝোতা থেকে খুব বেশি দূরে নয় দুই পক্ষ।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

যুদ্ধবিরতি নিয়ে সমঝোতায় কোনো ছাড় দেওয়া হবে না ঘোষণা দিল হামাস

আপডেটঃ ০১:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪