ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্টুডেন্ট ভিসার নিয়মে আবারও পরিবর্তন আনছে অস্ট্রেলিয়া

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৩:৩৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
  • / ১০৩৭ বার পঠিত

স্টুডেন্ট ভিসার নিয়মে আবারও পরিবর্তন আনছে অস্ট্রেলিয়া। শুক্রবার থেকে স্টুডেন্ট ভিসার নিয়ম আরও কঠোর করছে দেশটি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা পেতে অর্থ জমা রাখার পরিমাণ বাড়ানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।

আজ বুধবার (০৮ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বনিম্ন সঞ্চয়ের পরিমাণ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।

রেকর্ড অভিবাসী আগমনের কারণে শুক্রবার থেকে নতুন এই নিয়ম কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। অস্ট্রেলিয়ার ভিসা আবেদনের ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের এবার থেকে কমপক্ষে ২৯ হাজার ৭১০ অস্ট্রেলিয়ান ডলার (১৯ হাজার ৫৭৬ মার্কিন ডলার) সঞ্চয়ের প্রমাণ দেখাতে হবে।

এর আগে, গত বছরের অক্টোবরে এই সঞ্চয়ের পরিমাণ ২১ হাজার ৪১ অস্ট্রেলিয়ান ডলার থেকে বাড়িয়ে ২৪ হাজার ৫০৫ ডলার করা হয়েছিল। স্টুডেন্ট ভিসায় নতুন এই নিয়ম ঘোষণার পাশাপাশি অবৈধ পন্থায় শিক্ষার্থী ভর্তির বিষয়ে দেশটির বেশ কিছু কলেজকে সতর্ক করা হয়েছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

স্টুডেন্ট ভিসার নিয়মে আবারও পরিবর্তন আনছে অস্ট্রেলিয়া

আপডেটঃ ০৩:৩৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪