ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শেয়ারবাজারে লেনদেন কমেছে ২২ শতাংশ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
  • / ৯৫৩ বার পঠিত

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমে গতকাল ৮০০ কোটি টাকার ঘরে নেমেছে। একদিনের ব্যবধানে এক্সচেঞ্জটির লেনদেন কমেছে প্রায় ২২ শতাংশ। এদিন ডিএসইর সার্বিক সূচকও কমেছে। অন্যদিকে গতকাল দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৪ পয়েন্ট কমে ৫ হাজার ৬৯১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৭২৫ পয়েন্ট। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ১৪ পয়েন্ট কমে ২ হাজার ২৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ৪০ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ৫ পয়েন্ট কমে ১ হাজার ২৫০ পয়েন্টে নেমেছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ২৫৫ পয়েন্ট।

ডিএসইতে গতকাল ৮৬৯ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১০৮ কোটি টাকা। সে হিসাবে এক্সচেঞ্জটিতে লেনদেন কমেছে ২১ দশমিক ৫ শতাংশ।এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৯৪টির, কমেছে ২৫৩টির আর অপরিবর্তিত ছিল ৫০টি সিকিউরিটিজের বাজারদর।গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, বীকন ফার্মাসিউটিক্যালস, কোহিনূর কেমিক্যালস ও উত্তরা ব্যাংকের শেয়ারের।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২১ দশমিক ৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষে ছিল ওষুধ খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ দশমিক ১ শতাংশ দখলে ছিল বস্ত্র খাতের। ১১ দশমিক ৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাত। মোট লেনদেনের ৭ দশমিক ১ শতাংশের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল খাদ্য খাত। আর প্রযুক্তি খাতের দখলে ছিল লেনদেনের ৫ দশমিক ৯ শতাংশ। গতকাল ডিএসইতে ইতিবাচক রিটার্নে শীর্ষ ছিল মিউচুয়াল ফান্ড, ব্যাংক ও খাদ্য খাত। অন্যদিকে নেতিবাচক রিটার্নে শীর্ষে ছিল ভ্রমণ, কাগজ ও সাধারণ বীমা খাত।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৫২ পয়েন্ট কমে ৯ হাজার ৮২০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ৮৩ পয়েন্ট কমে ১৬ হাজার ৩১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ১৪৮টির আর অপরিবর্তিত ছিল ৩০টির বাজারদর। গতকাল সিএসইতে ১১ কোটি ৩৬ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে যা ছিল ১১ কোটি ৫৪ লাখ টাকা।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

শেয়ারবাজারে লেনদেন কমেছে ২২ শতাংশ

আপডেটঃ ০৪:০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪