ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বায়ার্নকে কাঁদিয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:২৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
  • / ১০৫৯ বার পঠিত

বায়ার্ন মিউনিখ নয়, ওয়েম্বলির টিকিট কাটল রিয়াল মাদ্রিদ। আরো একবার অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখল দলটা। আরো একবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তারা। ‘বার্নাব্যুতে ৯০ মিনিট অনেক লম্বা সময়’ এই কথাটি রিয়াল সমর্থকদের মধ্যে বেশ জনপ্রিয়। কথাটি ঠিক যে কতটা সত্য তার প্রমাণ পেল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

গতকাল বুধবার (৮ মে) চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে জোসেলুর জোড়া গোলে ২-১ গোলে জিতে ৪-৩ গোলের অগ্রগামিতায় ফাইনাল নিশ্চিত করলো ১৪ বারের চ্যাম্পিয়নরা।

সেই নয়ারই শেষ দিকে করে বসলেন অপ্রত্যাশিত ভুল। তার হাত থেকে ছিটকে যাওয়া বলে গোল করলেন হোসেলু। কিছুক্ষণ পর অফসাইডের ফাঁদ ভেঙে হয় আরও একটি গোল। ফলে যা হবার তাই হয়। স্প্যানিশ চ্যাম্পিয়নরা পেয়ে যায় ফাইনালের টিকিট।

আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথম লেগের ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছিল। ফলে ৪-৩ ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ।

আগামী ১ জুন ১৫তম শিরোপার লক্ষ্যে মাঠে নামবে রিয়াল। সেখানে তাদের জন্য অপেক্ষা করছে মঙ্গলবার পিএসজিকে বিদায় করা বরুশিয়া ডর্টমুন্ড।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

বায়ার্নকে কাঁদিয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ

আপডেটঃ ০৪:২৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪