ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো প্রকল্পে নিজের নাম না দেওয়ার নির্দেশ দিয়েছেন: প্রধানমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
  • / ৯৪৯ বার পঠিত

একনেক বৈঠকে খুলনা মেডিকেল কলেজ প্রকল্প থেকে ‘শেখ হাসিনা’ নামটি বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পরে উপস্থিত সবার অনুরোধে এ নামটি থাকলেও আগামীতে আর কোনো প্রকল্পে নিজের নাম না দেওয়ার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (০৯ মে) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে সাংবাদিকদের জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম।

তিনি বলেন, নিজের নাম ব্যবহার করে আর যাতে প্রকল্প না নেয়া হয়, সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বলেও জানান পরিকল্পনামন্ত্রী।

আব্দুস সালাম জানান, ডলারের দাম বাড়ার ফলে প্রকল্পের খরচ বেড়ে যাবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে আলাপ করে খরচের হিসাব করা হবে।একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এদিনের সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে, যাতে মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৫৬৩ কোটি ৬৮ লাখ টাকা।এর মধ্যে সরকার দেবে ৫ হাজার ২০৩ কোটি ২১ লাখ টাকা । আর বিদেশি উৎস থেকে আসবে ৩৬০ কোটি ৪৭ লক্ষ টাকা।

পরিকল্পনামন্ত্রী বলেন, সভায় খুলনায় মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং চট্টগ্রামে একটি বার্ন ইউনিট স্থাপনের প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।চট্টগ্রামে বার্ন ইউনিট তৈরি করা হলে এটাই হতে প্রথমবারের মতো ঢাকার বাইরে কোনো বার্ন হাসপাতাল।

প্রধানমন্ত্রী বলেছেন, নদীর পানি প্রবাহ যাতে নষ্ট না হয় এবং ব্রিজের উচ্চতা ঠিক রাখতে হবে। এ ছাড়া একটি প্রকল্পের নামের সঙ্গে চায়না এইড কথাটি উল্লেখ আছে। তাই এ নিয়ে সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগীর সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

কোনো প্রকল্পে নিজের নাম না দেওয়ার নির্দেশ দিয়েছেন: প্রধানমন্ত্রী

আপডেটঃ ০৫:০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪